আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ২৩ জুন: করোনা আবহে পূর্ব মেদিনীপুর জেলার পশ্চিমবঙ্গ সামগ্রিক অঞ্চল উন্নয়ন পর্ষদের সিএডিসি’র কার্যকলাপ খতিয়ে দেখতে তমলুক ব্লকের চাপবসানে পশ্চিমবঙ্গের সামগ্রিক অঞ্চল উন্নয়ন পর্ষদ অফিসে এলেন গ্রাম পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখার্জি, উপস্থিত ছিলেন মৎস্য মন্ত্রী অখিল গিরি এবং পূর্ব মেদিনীপুরের জেলা শাসক পূর্ণেন্দু মাঝি সহ অন্যান্য আধিকারিকরা।

পূর্ব মেদিনীপুর জেলার পশ্চিমবঙ্গ সামগ্রিক অঞ্চল উন্নয়ন পর্ষদের তমলুকের অফিসে সিএডিসি প্রকল্পের যে সমস্ত কার্যকলাপ হয়েছে পুরোটাই ঘুরে ঘুরে দেখেন মন্ত্রী নিজেই, বিভিন্ন প্রজাতির মাছ চাষ সহ অন্যান্য কার্যকলাপ খতিয়ে দেখেন তিনি। এরপর তিনি অফিস চত্বরে নিজের হাতে বৃক্ষরোপণও করেন। সমস্ত কার্যকলাপ খতিয়ে দেখার পর পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের মন্ত্রী সুব্রত মুখার্জি জানান, করোনাকালেও এত সুন্দর কাজ দেখে আমি খুশি। আরও বড় জায়গায় আরও বেশি করে কাজ করা যায় নাকি আমরা চিন্তাভাবনা করছি।


