পুরুলিয়ায় অক্সিজেন প্ল্যান্ট তৈরির কাজ জোর গতিতে

সাথী দাস, পুরুলিয়া, ১৩ জুলাই: কোভিড মোকাবিলায় আরও একধাপ এগিয়ে পুরুলিয়া জেলা প্রশাসন ও স্বাস্থ্য দফতর। জেলা সদর হাসপাতাল এবং হাতুয়াড়া মেডিক্যাল কলেজ কোভিড হাসপাতালে তৈরি হচ্ছে দুটি অক্সিজেন প্ল্যান্ট। চলছে শেষ মহুর্তের কাজ। আগামী কয়েকদিনের মধ্যেই অক্সিজেন প্ল্যান্ট তৈরির কাজ সম্পূর্ণ হয়ে যাবে বলে জানিয়েছে পুরুলিয়া জেলা প্রশাসন।

যেহেতু কোভিড মোকাবিলায় প্রথম থেকেই অক্সিজেনের ঘাটতি ছিল পুরুলিয়া জেলায়, সমস্যায় পড়তে হচ্ছিল সাধারণ মানুষকে। তাই, সদর হাসপাতালে পিএসএ এবং হাতুয়াড়া মেডিক্যাল কলেজে এলএমও অক্সিজেন প্ল্যান্ট তৈরি হলেই এমএসজিপি পদ্ধতির মাধ্যমে হাসপাতালের বেডে সরাসরি সাপ্লাই করা হবে ওই অক্সিজেন। আগামী ৩১ জুলাইয়ের মধ্যেই এই কাজ শেষ হয়ে যাবে বলে জানিয়েছেন জেলাশাসক রাহুল মজুমদার।

পাশাপাশি পুরুলিয়ার জেলাশাসক রাহুল মজুমদার এও জানান, হাতুয়াড়া মেডিকেল কলেজের মূল বিল্ডিংয়ের অক্সিজেন প্ল্যান্ট তৈরি হচ্ছে তা আগামী ১৫ তারিখের মধ্যে প্রাথমিক কাজ সম্পূর্ণ হয়ে যাবে। স্বাস্থ্য দফতর থেকে যে লক্ষ্যমাত্রা আমাদের জানানো হয়েছে সেই মতে আগামী ৩১ জুলাইয়ের মধ্যে এই কাজ সেরে নিতে হবে। এখনও পর্যন্ত যেভাবে কাজ চলছে তাতে জেলা প্রশাসন আশাবাদী যে আগামী ৩১ জুলাইয়ের মধ্যে অক্সিজেনের পিএসএ এবং এলএমও’র কাজ সম্পূর্ণ রূপে সেরে নেওয়া যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *