সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২১ আগস্ট:
বাঁকুড়া সদর থানার আঁচুড়ি গ্ৰামে ডায়েরিয়ায় প্ৰকোপ দেখা দিয়েছে। আক্ৰান্ত হয়েছেন বহু মানুষ। এদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভৰ্তি করা হয়েছে। এই খবর জানাজানি হতেই গ্ৰামে পৌঁছায় মেডিক্যাল টিম।সেখানেই আক্ৰান্তদের চিকিৎসা ব্যবস্থা করা হয়।মনসা পুজোর প্ৰসাদ বা জলবাহিত কারণে এই ঘটনা বলে অনুমান করা হচ্ছে। স্বাস্থ্য দপ্তর জলের নমুনা পরীক্ষার ব্যবস্থা করেছে।
জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ শ্যামল সরেন জানান, আঁচুড়ি গ্ৰামে ডায়েরিয়ায় প্ৰকোপ দেখা দেওয়ায় সেখানে মেডিক্যাল টিম পাঠানো হয়েছে। দু’জন হাসপাতালে চিকিৎসাধীন। গ্ৰামে এক নলকূপ থেকেই দূষণ বলে অনুমান, তবে স্থানীয় পূজো উপলক্ষ্যে খাবার থেকেও এই ঘটনা হতে পারে বলে অনুমান করা হচ্ছে। সব কিছু খতিয়ে দেখা হচ্ছে। পরিস্থিতি এখন আয়ত্বাধীন বলে ডাঃ শ্যামল সরেন জানান।

