চাপড়ার সাধারণ মানুষ এবার ভূমিপুত্রকেই বিধায়ক হিসেবে দেখতে চান: জেবের শেখ

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১ এপ্রিল:
চাপড়ার বিধায়ক হিসেবে রুকবানু রহমান ১০ বছর ক্ষমতায় থাকলেও তার জনসংযোগ সেইভাবে ছিল না, তাই সাধারণ মানুষ তাকে মেনে নিতে পারছেন না বলে দাবি চাপড়ার নির্দল প্রার্থী জেবের শেখের। আজ নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দেওয়ার আগে তিনি সাংবাদিকদের জানান, রুকবানু রহমান বহিরাগত। বিগত ১০ বছর তিনি চাপড়ায় বিধায়ক হিসেবে ক্ষমতায় থাকলেও জনসংযোগ করেননি।

অপরদিকে তাঁর দাবি, তিনি নিজে চাপড়ার ভূমিপুত্র। চাপড়ার মানুষ তার পাশে আছেন। এখানে যে বিজেপি ও আইএসএফ প্রার্থী রয়েছে তারাও বহিরাগত। তাই চাপড়ার মানুষ ভূমিপুত্র হিসেবে তাকেই ভোট দেবেন। তিনি আরও বলেন, যেদিন রুকবানু রহমানের নাম প্রার্থী হিসাবে তৃণমূল ভবন থেকে ঘোষণা করা হয়েছিল সেদিনই চাপড়ায় যারা তৃণমূল কংগ্রেস করে তারা ৯০ শতাংশ ভেঙে পড়েছিল। জেবের শেখের দাবি, সেহেতু নির্দল হিসাবে দলের ৯০ শতাংশ মানুষের কথা ভেবে নির্দল প্রার্থী হিসেবে তিনি মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এছাড়া যদি নির্দল প্রার্থী হিসেবে তিনি এখান থেকে না দাঁড়াতেন তাহলে মুসলিম ভোটটা এখানকার আইএসএফে চলে যেত, হয়ত রুপবানুকে ভোট না দিয়ে আইএসএফে চলে চলে যেত বলে তিনি ও তাঁর দলের একাংশ মনে করছেন। সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূলকে বাঁচানোর জন্য আমার এই লড়াই। জেবেরের দাবি, চাপরা থেকে নির্দল প্রার্থী হয়েও মমতা ব্যানার্জিকে তিনি একাই ৪০ থেকে ৫০ হাজার ভোটে লিড দেবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *