স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ৩০ নভেম্বর: নদিয়ার ভীমপুর থানার শাকদা মোড়ের কাছাকাছি ভীমপুর নতুন পাড়াতে অটোর সাথে বাই সাইকেলের মুখোমুখি সংঘর্ষ মৃত্যু হল এক ব্যক্তির। সংঘর্ষের সময় অটোতে ২ জন পুরুষ ও দু’জন মহিলা উপস্থিত ছিলেন। বাই সাইকেলটি হঠাৎ করে অটোর সামনে চলে আসলে অটো চালক সাইকেল চালককে বাঁচানোর জন্য সাইট দেবার সময় অটোটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে উল্টে যায়।

ঘটনাস্থলে তৎক্ষণাৎ ভীমপুর থানার পুলিশ পৌঁছায় এবং প্রত্যেককে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে চিকিৎসারত অবস্থায় একজন মারা যান। মৃতের নাম ও পরিচয় এখনও পর্যন্ত জানা সম্ভব হয়নি।


