খড়্গপুর শহরে বাইক চুরির ঘটনায় এক দুষ্কৃতী  গ্রেপ্তার  

জে মাহাতো, আমাদের ভারত, ২৭ মে: খড়্গপুর শহরে বাইক চুরির ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে টাউন থানার পুলিশ। বুধবার এক ব্যক্তির বাইক চুরি যায়। সিসি ক্যামেরা ফুটেজ দেখে বৃহস্পতিবার রাতে পুলিশ বাইক চুরি চক্রের এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করে তার কাছ থেকে বাইকটি উদ্ধার করে। 

শুক্রবার সাংবাদিক সম্মেলনে জেলা পুলিশ সুপার দীনেশ কুমার জানান, পুলিশ দ্রুততার সঙ্গে চুরি ছিনতাই রুখতে ব্যবস্থা গ্রহণ করেছে। 

তিনি জানান, গড়বেতায় গাছ কাটার ঘটনায় এখনো পর্যন্ত ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গাছ কাটা নিয়ে বেশ কিছু বিধি নিষেধ আরোপ করা হয়েছে। সরকারি জমিতে গাছ থাকলেও সেই গাছ আর কাটতে পারবে না গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *