সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১৭ মে: অ্যাম্বুল্যান্সের থেকে নেমে নিজেই পায়ে হেঁটে এক করোনা আক্রান্ত রোগী এটিএমে ঢুকে টাকা তুললেন। এমন অমানবিক চিত্রের সাক্ষী রইল উত্তর ২৪ পরগনার হাবড়া এলাকার মানুষ। ঘটনার পর আতঙ্ক ছড়ালো এলাকায়।

স্থানীয় সূত্রের খবর, সোমবার রাত তখন সাড়ে আটটা। একটি অ্যাম্বুল্যান্সের দাঁড়ায় হাবড়া বাজারের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের একটি এটিএমের সামনে। চালক তার গাড়ির পেছনের ডিকি খুলে দিলে, তিনি নিজেই পায়ে হেঁটে এটিএমে ঢোকে। এরপর এটিএম থেকে টাকা তুলে ফের গাড়িতে চাপেন। দূর থেকে দেখা যায়। চালকের পড়নে পিপিই কিট পরা। চালক ও ওই আক্রান্ত রোগীই ছিল গাড়িতে। অনেকেই প্রশ্ন করতে চালক গাড়ি নিয়ে দ্রুত গতিতে বেড়িয়ে যায়।

এলাকার মানুষের প্রশ্ন, এমন অমানবিক হলেন কি করে ওই রোগী। কেন চালককে টাকা না তুলতে বলে নিজেই গেলেন এটিএমে? ঘটনার পর ওই এলাকায় আতঙ্ক ছড়ায়। যদিও এটিএমের ঘরে থাকা এক নিরাপত্তারক্ষীকে ঘটনার কথা জানালে তার বলেন, দেখেছিলাম একটি অ্যাম্বুল্যান্স দাঁড়াতে। কিন্তু ওই গাড়ি থেকে রোগী টাকা তুলবে বুঝতে পারিনি। এরপর তারা ঘর থেকে বেড়িয়ে যান। তবে এমন অমানবিক দৃশ্য দেখে আতঙ্কিত আশপাশের ব্যবসায়ীরাও।

