বিশ্ব পরিবেশ দিবসে তমলুকের যস কবলিত এলাকা স্যানিটাইজেশনে বিজ্ঞান সংগঠনের কর্মীরা

আমাদের ভারত, মেদিনীপুর, ৫ জুন: ৫ জুন বিশ্ব পরিবেশ দিবসে যস কবলিত তমলুকের আবাস বাড়ি চড়ে স্যানিটাইজেশনে নামল তমলুক সায়েন্স সোসাইটি এবং নিমতৌড়ি সায়েন্স সোসাইটির কর্মীরা। তমলুক আবাস বাড়ি চড়ে বাংলোর সামনে থেকে এই কর্মসূচি শুরু হয়। ১০০টি পরিবারের হাতে ব্লিচিং, বিস্কুটের প্যাকেট, দুধ, মাস্ক তুলে দেওয়া হয়।

রাস্তাঘাটে ও এলাকায় চুন ব্লিচিং ছড়িয়ে স্যানিটাইজ করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা ব্রেকথ্রু সায়েন্স সোসাইটির জেলা কার্যকরী সভাপতি, তমলুক সায়েন্স সোসাইটি সম্পাদক গুরুপ্রসাদ জানা। উপস্থিত ছিলেন নিমতৌড়ি সায়েন্স সোসাইটির যুগ্ম সম্পাদক প্রদীপ মাইতি, অনুপ মাইতি, নারায়ন মান্না, রাজু সাঁতরা, রাজকুমার মান্না প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *