নোয়াপাড়া থানার পুলিশের হাতে চুরি যাওয়া বাইক সহ ধৃত তিন বাইক চোর

আমাদের ভারত, ব্যারাকপুর, ৬ জানুয়ারি: ফের সাফল্য পেল নোয়াপাড়া থানার পুলিশ। বৃহস্পতিবার ভোর রাতে গোপন সূত্রে খবর পেয়ে ভাটপাড়া থানার অন্তর্গত কাঁকিনাড়ার দুই নম্বর গলি থেকে একটি চুরি যাওয়া বাইক সহ অভিযুক্ত তিন বাইক চোরকে গ্রেপ্তার করে নোয়াপাড়া থানার পুলিশ।

গত ২১ নভেম্বর নোয়াপাড়া থানার ইছাপুর সোদলা ট্যাঙ্ক রোড থেকে একটি নীল রঙের পালসার বাইক চুরি হয়েছিল। ওই বাইকের মালিক নোয়াপাড়া থানায় তার বাইকের চুরি যাওয়া কথা জানিয়ে অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে নোয়াপাড়া থানার পুলিশ তদন্তে নেমে কাঁকিনাড়া থেকে তিনজনকে পাকড়াও করেছে। ধৃতদের নাম মহম্মদ সিরাজ, শামীম আহমেদ ও মহম্মদ মোজাহার।

পুলিশ সূত্রে খবর, ধৃত তিন জন কুখ্যাত দুষ্কৃতী।
জানা গিয়েছে, সিরাজের বাড়ি নোয়াপাড়া থানার গারুলিয়ার গোয়াবাগান এলাকায় এবং শামীম ও মোজাহার কাঁকিনাড়ার বাসিন্দা। তবে এই ঘটনার সাথে আর কেউ জড়িত আছে কি না তার তদন্ত শুরু করেছে নোয়াপাড়া থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *