তালিকা সংশোধন করে বিধায়কের পরিবর্তে নতুন প্রার্থী, বাঁকুড়ায় পুর নির্বাচনে বিজেপির প্রার্থী তালিকা চমকহীন

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাকুঁড়া, ৮ ফেব্রুয়ারি: মনোনয়ন পত্র জমা দেওয়ার মাত্র একদিন আগে বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ হলেও তা চমকহীন। নেই কোনও উত্তাপ। বিধানসভা নির্বাচনের ফলাফলে এগিয়ে থাকলেও গোষ্ঠী দ্বন্দ্বে দীর্ণ বিজেপি বাকুঁড়া পুর ভোটে কি প্রভাব ফেলবে তা নিয়ে চিন্তিত সাধারণ কর্মীরা।

গতকাল রাতে প্রার্থী তালিকা প্রকাশ করা হয়, দু’একটি ওয়ার্ডে অল্প বিস্তর ক্ষোভ থাকলেও কর্মীরা হতোদ্যম।
অপরদিকে বাকুঁড়া পৌরসভায় বিগত নির্বাচনে বিজেপি এই প্রথম দুটি আসন দখল করে। তার মধ্যে ১৬ নং ওয়ার্ডে নিলাদ্রী দানা কাউন্সিলর নির্বাচিত হওয়ার পর তাকেই বাকুঁড়া সদর কেন্দ্রে বিজেপির প্রার্থী করা হয় এবং তিনি জয়লাভ করেন। গতকাল রাতে প্রকাশিত তালিকায় ১৬ নং ওয়ার্ডে তার নাম থাকলেও তা পরিবর্তন করে দেবাশীষ মাইতিকে প্রার্থী করা হয়।

এপ্রসঙ্গে বিজেপির জেলা সভাপতি সুনীল রুদ্র মন্ডল বলেন, নিলাদ্রীবাবু জেলা থেকে নির্বাচিত বিধায়ক। যেহেতু পৌরসভা নির্বাচনে প্রচারের মুখ তিনিই, ২৪টি ওয়ার্ডেই তাকে প্রচারে থাকতে হবে, সেই কারণে তাকে অব্যাহতি দিয়ে নতুন প্রার্থীকে দল মনোনীত করেছে।
বিগত বোর্ডের অপর বিজেপি সদস্য লক্ষ্মী
মাল’কে মনোনয়ন দেওয়া হয়েছে ২৩ নং ওয়ার্ডে।

এছাড়া তালিকায় কোনও হেভিওয়েট প্রার্থী নেই যার ফলে প্রথম রাউন্ডেই কিছুটা কোনঠাসা বিজেপি। যদিও বিধানসভা নির্বাচনে বাকুঁড়া সদর কেন্দ্রের অন্তর্গত বাকুঁড়া পৌর এলাকার ২৪টি ওয়ার্ডের মধ্যে ২৩ টি ওয়ার্ডে বিজেপি এগিয়ে ছিল, সেই ট্রেন্ড বজায় থাকলে সব হিসাব উল্টে যেতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *