আমাদের ভারত, ১৩ ফেব্রুয়ারি:হিজাব বিতর্কে উত্তাল হয়েছে কর্ণাটক। তার মধ্যেই স্কুলে পড়ুয়াদের নমাজ পড়ার একটি ভিডিও ঘিরে নতুন করে হৈচৈ শুরু হয়েছে। কর্নাটকের একটি স্কুলের ভেতর নমাজ পড়ছে পড়ুয়ারা সেই ভিডিও গত দুদিন ধরে সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল হয়েছে। যা নিয়ে তুঙ্গে উঠেছে বিতর্ক।
ঘটনাটি ফেব্রুয়ারি মাসের ৪ তারিখে। কর্নাটকের কাদাবা তালুকের দক্ষিণ জেলা আনকাত্থুদা গ্রামের ঘটন। অভিযোগ, সেই গ্রামের উচ্চ প্রাথমিক স্কুলের পঞ্চম ও ষষ্ঠ শ্রেণির পড়ুয়ারা শুক্রবার ক্লাস রুমের মধ্যেই নমাজ পড়ে। ভিডিওটি ভাইরাল হতেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ছুটে যায় সেই স্কুলে। ব্লক শিক্ষা আধিকারিকরা বলেন, ঘটনা জানতে পারার পর আমি ক্লাস্টার রিসোর্স পারসনকে স্কুলে যেতে নির্দেশ দিয়েছি। ঘটনা সম্পর্কে জেনে রিপোর্ট তৈরি করে জমা দেবেন তিনি।
প্রসঙ্গত উল্লেখ্য পড়ুয়াদের বলা হয়েছে স্কুলের ভেতর কোনোরকম ধর্মীয় আচার আচরণ করা যাবে না। এই ঘটনার পর বহু অভিভাবক স্কুলে এসেছিলেন তাদের দাবি, স্কুলে কোনও ধর্মাচরণ করা চলবে না। এই বিষয়ে শিক্ষক-শিক্ষিকাদের সতর্ক থাকতে হবে।
I hv seen student offering namaz in college too.. Jst not in classroom 😌 https://t.co/gvC6XcIFZ3
— Dreams (@riseandshine333) February 12, 2022
কর্ণাটকের হিজাব বিতর্ক ইতিমধ্যেই সারাদেশে মাথাচাড়া দিয়েছে। অনেকদিন ধরে চলা এই বিতর্ক স্কুলে নমাজ পড়ার ঘটনায় নতুন মাত্রা পেয়েছে। সে রাজ্যের সরকার জানিয়েছে যে সব পোশাক সমতা, অখন্ডতা, আইন শৃঙ্খলার পরিপন্থী তা পড়া যাবে না। এই ঘটনা গড়িয়েছে আদালত পর্যন্ত। অন্তর্বর্তীকালীন রায়ে আদালত জানিয়েছে যতদিন না হিজাব সংক্রান্ত মামলার নিষ্পত্তি হচ্ছে ততদিন হিজাব সহ কোনও ধরনের ধর্মীয় পোশাক স্কুল-কলেজে পড়া যাবে না।

