করোনা ভুলে মা দুর্গার আগমন আবহে আশার আলো দেখছে নদিয়ার সাজ শিল্পের ব্যবসায়ীর

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১৯ সেপ্টেম্বর:
করোনার কারনে প্রায় দু বছর ধরে বিশ্ববাসী নানবিধ সমস্যা নিয়েই জীবন যুদ্ধে এগিয়ে চলেছে। ভাটা পড়েছে একাধিক বৃহৎ, ক্ষুদ্র, মাঝারি সহ প্রায় সব শিল্পেই। বহু পেশার মানুষ ইতিমধ্যে নিজ পেশা বদলও করে নিয়েছে। করোনা, আবহেই গত বছরও কিছু বিধিনিষেধ মেনে দুর্গা পূজা সহ সকল উৎসব পালন করেছে সকলে। পাশাপাশি গত কয়েক মাস ধরে আবারও সারা দেশ সহ আমাদের রাজ্যেও প্রকট হয়ে দেখা দিয়েছিল করোনা।

আর কয়েক সপ্তাহ বাকী দুর্গা পূজার। এই পুজো ঘিরে বহু পেশার মানুষ আশায় থাকে সারা বছর। তেমনই করোনার প্রকোপ কিছুটা কমতেই কিছুটা আশার মুখ দেখছে নদিয়ার সাজ শিল্পের সাথে যুক্ত অসংখ্য ব্যবসায়ী শিল্পীরা।।নবদ্বীপের এই সাজ শিল্পীদের কাজ মৃৎশিল্পের সাথে যুক্ত থাকায় শুধুমাত্র দুর্গাপুজার মতো কয়েকটি হাতে গোনা পুজোতেই কাজ করে লাভের মুখ দেখেন এই সাজ শিল্পীরা। হাতে কাগজের উপর কলম দিয়ে ডিজাইন করে তারপর সেই ডিজাইন কেটে তাতে আঠা দিয়ে লাগানো হয় একএকটি সুতো, জরি, চুমকি সহ বিভিন্ন উপকরন। আর তারপরেই তৈরি হয় এক একটি প্রতিমার কলকার সাজ বা অলংকার। তা দিয়েই প্রতিমা সেজে ওঠে দেবী রূপে।

গত প্রায় ২ বছর যাবৎ করোনার প্রকোপ থাকায় তেমন অর্ডার না থাকায় কাজ করতে পারেননি তারা। ভাটা পড়েছে রোজগারও। কিন্তু এখন সেই প্রকোপ কিছুটা কাটতেই আশার মুখ দেখছেন নবদ্বীপে সাজ শিল্পীরা। তারা জানান, তাদের তৈরি এই সাজ চলে যায় এই রাজ্য থেকে ভিন রাজ্যে। তবে গত বছর সেই রকম বরাত না পেলেও এবছর তার তুলনায় একটু বেশি বরাত পেয়েছেন। আগামী দিনে করোনার প্রকোপ কাটিয়ে সুস্থ হোক পৃথিবী, এই আশায় বুক বাধছে এই শিল্পীরাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *