করোনার জেরে বাতিল নাড্ডার প্রস্তাবিত কলকাতা সফর

আমাদের ভারত, ৫ জানুয়ারি: করোনার জেরে বাতিল করা হল বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার প্রস্তাবিত কলকাতা সফর। বুধবার এক প্রেস বিবৃতিতে দলের তরফে জানানো হয়েছে, “ক্রমবর্ধমান কোভিড পরিস্থিতি এবং কলকাতায় নতুন করে আক্রান্তের সংখ্যা বৃদ্ধির পরিপ্রেক্ষিতে বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডার ৯-১০ জানুয়ারি ২০২২-এ নির্ধারিত সফর স্থগিত করা হয়েছে। তাঁর সফরের নতুন তারিখ যথা সময়ে ঘোষণা করা হবে।

প্রসঙ্গত, রাজ্য বিজেপির বেহাল দশা নিয়ে দলীয় স্তরে একাধিক বৈঠক করার কথা ছিল জেপি নাড্ডার। এ ছাড়াও চন্দননগর, আসানসোল, শিলিগুড়ি ও বিধাননগর পুরসভার নির্বাচন আগামী ২২ জানুয়ারি। এগুলোয় দলের প্রচারপর্ব এবং আনুষঙ্গিক নানা বিষয় নিয়ে তাঁর রাজ্য নেতৃত্বের সঙ্গে আলোচনার কথা ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *