করোনায় মৃত হিন্দুর সৎকার করলেন মুসলিমরা

জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৯ মে: করোনায় মৃত এক হিন্দুর দেহ সৎকার করে নজির গড়লেন পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার মামুদপুর গ্রামের মুসলিমরা। করোনা আক্রান্ত ওই গ্রামের বাসিন্দা বলাই রানার মৃত্যু হওয়ার পর তার দেহ সৎকার করতে চাইছিলেন না প্রতিবেশীরা। অবশেষে এগিয়ে এলেন মুসলিমরা।

মৃত ব্যক্তির ছেলের অভিযোগ, সকাল থেকে বাবার মৃত দেহ বাড়িতে পড়ে থাকলেও সৎকারের জন্য কেউ এগিয়ে না আসায় সমস্যা দেখা দেয়। পাড়া প্রতিবেশীরা বলতে থাকেন করোনায় মারা গেছে তাই মৃতদেহ সৎকার করতে যাওয়া যাবে না। করোনার ভয়ে কেউ এগিয়ে আসছে না দেখে আশেপাশের মুসলিমরা খবর পেয়ে সৎকারের জন্য এগিয়ে আসেন এবং সব কিছু ব্যবস্থা করে সৎকারের কাজ সম্পূর্ণ করেন। মুসলিম সম্প্রদায়ের এই উদ্যোগকে এলাকার বাসিন্দারা সাধুবাদ জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *