পুরুলিয়ার আড়ষায় জমি সংক্রান্ত ঝামেলায় খুন প্রৌঢ়

সাথী দাস, পুরুলিয়া, ৩০ ডিসেম্বর: জমি সংক্রান্ত ঝামেলায় খুন হলেন এক প্রৌঢ়। ঘটনাটি ঘটে আড়ষা থানার রুগড়ি গ্রামে। মৃতের নাম কৈলাশ মাহাতো(৫৮)।

বুধবার রাতে বাড়ির কাছেই তার উপর হামলা হয়। বল্লম দিয়ে তার বাঁ পায়ে আঘাত করে দুষ্কৃতীরা। রক্তাক্ত অবস্থায় তাকে পুরুলিয়ার দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই মৃত্যু হয় তার। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আড়ষা থানায় বিকেল পর্যন্ত কোনও অভিযোগ দায়ের না হলেও পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

এদিকে গ্রামে দফায় দফায় পুলিশ গেলেও সন্দেহবান ব্যক্তি নিখোঁজ রয়েছে। পরিস্থিতির উপর নজর রাখছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *