উদ্যেগপতি তৈরীর লক্ষ‍্যে বাঁকুড়া চেম্বার অফ কমার্স অ্যন্ড ইন্ডাস্ট্রি ও বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের মউ চুক্তি

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২৬ এপ্রিল: সুনির্দিষ্ট প্রশিক্ষণের মাধ্যমে ছাত্র ছাত্রীদের দক্ষ উদ‍্যোগী হিসেবে গড়ে তোলার উদ্দেশ্যে বাঁকুড়া চেম্বার অফ কমার্স অ্যন্ড ইন্ডাস্ট্রি ও বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি মউ চুক্তি স্বাক্ষরিত হলো। আজ দুপুরে বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের পক্ষে ভাইস চ‍্যান্সেলর দেবনারায়ণ বন্দ‍্যোপাধ‍্যায় এবং বাঁকুড়া চেম্বার অফ কমার্স অ্যন্ড ইন্ডাস্ট্রির পক্ষে সাধারণ সম্পাদক মধুসূদন দরিপা এই মউ স্বাক্ষর ও বিনিময় করেন।

উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ডিন, রেজিস্ট্রার, ডেভেলপমেন্ট অফিসার, চেম্বারের সভাপতি বিমল ধানুকা, অতিরিক্ত সাধারণ সম্পাদক দেবেন্দ্র আগরওয়াল, কোষাধ্যক্ষ দেবেন্দ্র সাভারিয়া, শিল্প সম্পাদক প্রবীর সরকার, শিল্পপতি বাবলু কুন্ডু, পুলক ব‍্যানার্জি, একজিকিউটিভ সংহিতা মিত্র প্রমুখ।

আগামী ১১ মে এই কর্মসূচির প্রাথমিক কর্মশালা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে বিশ্ববিদ্যালয় ও জেলার কলেজের আগ্রহী ছাত্র ছাত্রীদের নিয়ে অন ও অফ লাইন উভয় মাধ‍্যমে অনুষ্ঠিত হবে বলে চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে জানানো হয়েছে।মউ চুক্তি অনুযায়ী একজন সফল উদ্যোগপতি হওয়ার উপযোগী কারিগরী সহ যাবতীয় প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। এছাড়াও প্রয়োজনীয় মূলধন বিনিয়োগের সহায়তা করা হবে বলে সংস্হার পক্ষ থেকে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *