আমাদের ভারত, মালদা, ২২ জানুয়ারি: গোপন সূত্র মারফত অভিযান চালিয়ে শুক্রবার রাত সাড়ে দশটা নাগাদ মালদার গীতা মোর পাওয়ার হাউসের বিপরীতে একটি আমবাগান থেকে পাঁচজনের ডাকাতদলকে গ্রেফতার করে মোথাবাড়ি থানার পুলিশ।
পুলিশ জানিয়েছে, এরা ডাকাতি করার উদ্দেশ্যে এক জায়গায় জড়ো হয়েছিল। সেই সময় পুলিশ তাদের হাতেনাতে ধরে ফেলে। তাদের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে, একটি হন্ডা কোম্পানির স্কুটার, টিভিএস কোম্পানির আরটিআর অ্যাপাচি বাইক।
প্রাথমিক তদন্তে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে লোহার রড, শাবল, দড়ি এবং লঙ্কার গুঁড়ো। পুলিশ জানিয়েছে তাদের প্রত্যেকের বাড়ি মোথাবাড়ি থানার অন্তর্গত বাবলা এলাকায়।
ধৃত পাঁচজনকে আজ মালদা জেলা আদালতে পেশ করেছে মোথাবাড়ি থানার পুলিশ।

