Modi, BJP, নন্দীগ্রাম- রেজিনগরের ফলাফলে উচ্ছ্বসিত মোদী, বললেন “সুশাসনের জয়,” কৃতজ্ঞতা জানালেন জনগণকে

আমাদের ভারত, ৯ অক্টোবর: পশ্চিমবঙ্গের দুই কেন্দ্রের উপনির্বাচনে বড় জয় পেয়েছে বিজেপি। মুর্শিদাবাদের রেজিনগরে সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলেও এবার পদ্ম ফুটেছে। এবারের উপনির্বাচনে বিজেপির জয়ে শুভেচ্ছা বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই জয়কে সুশাসনের জয় বলেই দাবি করেছেন তিনি।

ভোটের ফলাফল বলছে মানুষ তাদের উপর ভরসা রেখেছেন, তাই সাধারণ মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধানমন্ত্রী। শুধু বাংলার দুই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন নয়। অসমের নগাঁও লোকসভা কেন্দ্রের উপনির্বাচনেও বিজেপি জয় পেয়েছে। উপনির্বাচনের এই ফলাফল বিজেপিকে বাড়তি শক্তি যোগাবে বলেও মনে করেছেন প্রধানমন্ত্রী।

শুক্রবার সন্ধ্যায়এক্স হ্যান্ডেলে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি লিখেছেন, নগাঁও লোকসভা কেন্দ্র, নন্দীগ্রামের রেজিনগর বিধানসভা কেন্দ্রের ফলাফল আবারো প্রমাণ করে যে বিজেপি- এনডিএ’র সুশাসন কর্মসূচির সাথে জনগণের এক গভীর সংযোগ রয়েছে। জয়ী বিজেপি প্রার্থীদের অভিনন্দন জানিয়েছেন মোদী। দলীয় কর্মীদের কঠোর পরিশ্রমের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, জনগণের কল্যাণ সাধন এবং একটি উজ্জ্বল ও সমৃদ্ধ ভারতের জন্য তাদের আকাঙ্ক্ষা পূরণে আমরা যখন নিরলস ভাবে কাজ করে চলেছি তখন এই জনতার রায় আমাদের বাড়তি শক্তি যোগাবে।

পদুচেরির একটি আসনেও উপনির্বাচনে জয় পেয়েছে এনডিএ’র শরিক দল
এআইএনআরসি। সেই প্রার্থীকেও শুভেচ্ছা জানানো হয়েছে।

এক্স হ্যান্ডেলে শুভেচ্ছা বার্তা দিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। তিনি লিখেছেন, পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্র এবং অসমের নগাঁও লোকসভা আসনে বিজেপির দুর্দান্ত জয় আবারো প্রমাণ করছে দেশের জনগণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন উন্নয়ন ও সুশাসনের রাজনীতির পক্ষে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে। জয়ের জন্য কর্মীদের অভিনন্দন জানিয়েছেন তিনি।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, রাহুল গান্ধী ও ইন্ডি জোটের মিথ্যা প্রচার বিভ্রান্তি এবং বিদ্বেষ মূলক অপপ্রচার সত্ত্বেও নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি একের পর এক নির্বাচন জয়লাভ করছে। পশ্চিমবঙ্গ, অসম ও পদুচেরির উপনির্বাচনের জয় প্রমান করে জনগণ ইন্ডি জোটকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে।

বিধায়ক শূন্য হয়ে যাওয়া নন্দীগ্রাম, রেজিনগরে উপনির্বাচন হয়েছিল ৬ অক্টোবর। নন্দীগ্রাম আসনটি বিজেপির দখলে থাকবে তা নিয়ে সংশয় ছিল না। তবে ব্যবধান কত হবে তা নিয়ে সংশয় ছিল। দেখার বিষয় ছিল, হাসিরানী রথ গত ভোটে জেতে। নন্দীগ্রামের মানুষের উপর ভরসা ছিল মুখ্যমন্ত্রীর। ফলাফল বেরতে দেখা গেল রেকর্ড ভোটে জয় হয়েছে হাসি রানী রথ- এর। নন্দীগ্রামে ১ লক্ষ ২ হাজার ৭৫৩ ভোটে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী। দ্বিতীয় স্থানে কংগ্রেসের প্রার্থী মিলন প্রধান, তৃতীয় স্থানে সিপিআই প্রার্থী শান্তি গোপাল গিরি। ঋতব্রত তৃণমূলের প্রার্থীর ফলাফলের ধারে কাছে নেই।

রেজিনগর হুমায়ুন কবিরের এলাকা বলে পরিচিত সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় তো মুখ্যমন্ত্রী জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলেন। উন্নয়নের স্বার্থে মুখ্যমন্ত্রী সংখ্যালঘুদের বিজেপিকে ভোট দেওয়ার আহবান জানিয়েছিলেন। ফল বেরতেই দেখা গেছে রেজিনগরেও পদ্ম ফুটেছে। শুক্রবার রেজিনগরের উপনির্বাচনের ফল প্রকাশের পর দেখা গেছে বিজেপি প্রার্থী শাখারব সরকার ৭৫ হাজার ৯৯১ ভোটে জিতেছেন। দ্বিতীয় স্থানে রয়েছেন হুমায়ুনের আম জনতা উন্নয়ন পার্টি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *