অমরজিৎ দে, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ৮ সেপ্টেম্বর: হরিয়ানার গুরগাঁও- এর বাসিন্দা মা ও ছেলে। মাকে নিয়ে ঝাড়গ্রাম এসে, মাকে একলা ফেলে রেখে বেপাত্তা। মাকে একলা ফেল কোথায় গেছে জানেনা কেউ। কাউকে বলেও যায়নি কোথায় গেছে। একলা ঘরে বন্দি অবস্থায় দিন কাটছে বৃদ্ধা মায়ের। অমানবিক গুনধর ছেলের কৃত্তি। ৮৫ বছরের বৃদ্ধার ফ্ল্যাটে একা দিন কাটছে।
খবর পেয়ে আবাসনের কেয়ারটেকারের সঙ্গে কথা বলে জানা যায়, কানে শুনতে পাননা বৃদ্ধা। রান্না করেন না। ছেলে ৪০০টাকা দিয়ে গেছে, রাতে এক প্যাকেট দুধ পৌছে দিতে, সেটাই দিচ্ছে সে।

এবিষয়ে আবাসনের সেক্রেটারি পেশায় শিক্ষক তপন মাহালি জানান, তারাও বিষয়টা জানতেন না।কেয়ারটেকারের কাছে জানতে পেরেছেন। তারাও বিষয়টা নিয়ে যথেষ্ট চিন্তিত। অমানবিক, গুনধর ছেলেকে ফেরানোর চেষ্টায় সংবাদ মাধ্যমের দ্বারস্ত হন তারা। প্রশাসনকেও সমস্ত বিষয় জানাবেন তারা।

সম্প্রতি একাধিক পারিবারিক ঘটনাকে তুলে ধরে জঙ্গলমহলকে অশান্ত করার চেষ্টা চলছে। আর ঠিক এখানেই প্রশ্ন, এক্ষেত্রেও ভিন রাজ্য থেকে এসে উদ্দেশ্য প্রনোদিত ভাবে কোনো ঘটনা ঘটিয়ে জঙ্গল মহলের আইন নিয়ে প্রশ্ন তুলে জঙ্গলমহলকে অশান্ত করার চেষ্টা করা হচ্ছে না তো প্রশ্ন সাধারণ মানুষের।

