Amiya Kisku, BJP, জনতার দরবারে কৃষি প্রতিমন্ত্রী অমিয় কিস্কু, গোপীবল্লভপুরে নাগরিক পরিষেবা কেন্দ্রে ভিড় সাধারণ মানুষের

আমাদের ভারত, ঝাড়গ্রাম, ৫ জুলাই: আগে নয়াগ্রামের বিদায়ী বিধায়কে এলাকায় দেখাই যেত না বলে অভিযোগ ছিল সাধারণ মানুষের। কিন্তু সেই জায়গায় ব্যতিক্রমী বর্তমান নয়াগ্রামের বিধায়ক তথা কৃষি প্রতিমন্ত্রী অমিয় কিস্কু। কথা দিয়ে কথা রাখলেন তিনি।

পূর্ব ঘোষণা অনুযায়ী বিধায়ক হিসাবে সাধারণ মানুষকে পরিষেবা দিতে রবিবার গোপীবল্লভপুরে নাগরিক পরিষেবা কেন্দ্রে বসলেন নয়াগ্ৰাম বিধানসভার বিধায়ক তথা কৃষি প্রতিমন্ত্রী অমিয় কিস্কু। এদিন নাগরিক পরিষেবা কেন্দ্রে বসে সাধারণ মানুষের অভাব অভিযোগ শোনেন নয়াগ্ৰাম বিধানসভার বিধায়ক। এলাকার বিধায়কের কাছে নিজেদের অভাব অভিযোগ সহ যাবতীয় সমস্যা নিয়ে হাজির হন বহু সাধারণ মানুষ। গুরত্ব দিয়ে সেই সব কথা শোনার পাশাপাশি সমস্যা সমাধানে আগামী দিনে পদক্ষেপের আশ্বাস দেন বিধায়ক।

এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন নয়াগ্ৰাম তিন মন্ডল বিজেপির সভাপতি স্বপন রথ, সহ সভাপতি দেব প্রকাশ দাস, সম্পাদক সুমন্ত মহান্তি, প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *