টুসু পরবে ডেবরায় আদিবাসীদের সঙ্গে নাচলেন মন্ত্রী হুমায়ুন কবীর

জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৫ জানুয়ারি: শনিবার আদিবাসী সম্প্রদায়ের মানুষের সঙ্গে জমিয়ে টুসু নাচ নাচলেন কারিগরি দপ্তরের মন্ত্রী হুমায়ুন কবীর। তিনি এদিন দুপুর নাগাদ ডেবরা ব্লকের ডুয়া ও বালিচক অঞ্চল কমিটির সঙ্গে উন্নয়নমূলক কাজ কর্মের আলোচনা করেন এবং জনতার দরবারে কর্মসূচিতে অঞ্চলের সাধারণ মানুষের অভাব-অভিযোগের কথা শোনেন।

এই কর্মসূচি সেরে ফেরার সময় তিনি দেখেন আদিবাসী সম্প্রদায়ের মানুষরা টুসু নিয়ে নাচ গানে মেতে উঠেছেন। এরপর রাস্তায় গাড়ি থামিয়ে টুসু পরবে আদিবাসী সম্প্রদায়ের মানুষদের ভিড়ে মিশে গিয়ে তাদের সঙ্গে গানের তালে তালে হাত-পা নেড়ে কোমর দুলিয়ে খোস মেজাজে নাচতে শুরু করেন মন্ত্রী হুমায়ুন কবীর। রাস্তায় আদিবাসীদের সঙ্গে মন্ত্রীর নাচ দেখে পথচলতি সাধারণ মানুষের ভিড় জমে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *