টোটো চালককে মারধরের ঘটনায় টোটো চালকের সঙ্গে আইএনটিটিইউসি’র বৈঠক আরামবাগে

আমাদের ভারত, আরামবাগ, ১৫ জানুয়ারি:
গত কয়েকদিন আগে বিচারকের চালক ও দেহরক্ষীর বিরুদ্ধে এক টোটো চালককে মারধর করার অভিযোগ ওঠে। আর এই ঘটনার প্রতিবাদে টোটো বন্ধ রেখে আন্দোলন শুরু করেন টোটো চালকরা। ফলে সমস্যায় পড়েন সাধারণ মানুষ। এই সমস্যার সমাধানের জন্য শেষ পর্যন্ত আজ টোটো চালকের সাথে বৈঠক করে
আইএনটিটিইউসি।

আরামবাগের রাস্তায় টোটো চালানোর জন্য একগুচ্ছ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি উত্তম কুন্ডু। নিয়ম গুলি হল- যার টোটো তাকেই টোটো চালাতে হবে, অন্য কেউ টোটো চালাতে পারবে না। এছাড়া একজন একটির বেশি টোটো রাখতে পারবে না। শনিবার আরামবাগের রবীন্দ্রভবনে টোটো চালকদের সাথে বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বৈটকে উপস্থিত ছিলেন, জেলা সভাপতি উত্তম কুন্ডু সহ অন্যান্য নেতারা।

আরামবাগের আইএনটিটিইউসি’র জেলা সভাপতি উত্তম কুন্ডু জানান, সেদিন টোটো চালকদের আন্দোলনের জন্য আমরা জনগণের কাছে দুঃখ প্রকাশ করেছি। আমাদের সংগঠন ও আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চায়নি মানুষের অসুবিধা করে আমরা আন্দোলন করবো। সেটা নিয়ে আমরা ছোট ভাইদের সাথে আজ বসেছিলাম। আমাদের এক টোটো ভাইকে ভীষণভাবে মারধর করা হয়েছিল। সে হসপিটালে ভর্তি আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *