জেলা প্রশাসনের উদ্যোগে রাজ্য সরকারের ১১ বছর পুর্তিতে মিনি ম্যারাথন রায়গঞ্জে

স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ২২ মে: তৃণমূল কংগ্রেস পরিচালিত রাজ্য সরকারের ১১ বছর পুর্তি উপলক্ষে মিনি ম্যারাথন রায়গঞ্জে। এই মিনি ম্যারাথন দৌড়ে জেলার বিভিন্ন প্রান্তের মানুষ অংশগ্রহণ করেন।

উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের উদ্যোগে সকাল ৬ টায় রায়গঞ্জ স্টেডিয়াম থেকে মিনি ম্যারাথন শুরু হয়। এতে অংশ নেন উত্তরবঙ্গ উন্নয়ন প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন, সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী গোলাম রব্বানি, করনদিঘীর বিধায়ক গৌতম পাল, রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যানী, উত্তর দিনাজপুর জেলাশাসক অরবিন্দ কুমার মীনা, রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপার মহঃ সানা আখতার, রায়গঞ্জ পুরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস সহ জেলা পুলিশ আধিকারিকরা। এছাড়াও অংশ নেন কয়েক হাজার যুবক যুবতী ও সাধারণ মানুষ। দুই মন্ত্রী গোলাম রব্বানি, সাবিনা ইয়াসমিন এবং বিধায়ক গৌতম পাল ম্যারাথন দৌড়ে সাইকেল চালিয়ে অংশ নেন। স্টেডিয়াম থেকে শুরু হয়ে জেলখানা মোড় হয়ে ৩৪ নম্বর জাতীয় সড়ক ধরে শিলিগুড়ি মোড় পৌঁছয় এই র‍্যালি। সেখান থেকে আবার রায়গঞ্জ স্টেডিয়ামে এসে পাঁচ কিলোমিটার পথ শেষ হয়।

পরে রায়গঞ্জ স্টেডিয়ামে রাজ্য সরকারের এই ১১ বছরের সার্বিক উন্নয়নের খতিয়ান তুলে ধরেন উত্তরবঙ্গ উন্নয়ন প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন এবং সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী গোলাম রব্বানি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *