রায়গঞ্জে দুর্ঘটনার কবলে পরিযায়ী শ্রমিকদের বাস, আশঙ্কাজনক ৪

স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ৩ ডিসেম্বর: রায়গঞ্জে ফের দুর্ঘটনায় পরিযায়ী শ্রমিকদের বাস। এবার পানিশালায় ভয়াবহ দুর্ঘটনার কবলে একটি যাত্রীবাহী বাস। আহত হয়েছেন বেশ করেকজন যাত্রী। তাদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক।

জানাগেছে, পরিযায়ী শ্রমিকদের নিয়ে গুজরাত থেকে মালদার উদ্দ্যেশ্যে যাচ্ছিল বাসটি। গতকাল রাতে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি পানিশালায় নির্মীয়মান জাতীয় সড়কের টোলপ্লাজার একটি পিলারে ধাক্কা মারে। গুরুতর যখম হয় যাত্রীরা। এদের মধ্যে ৪জনের অবস্থা আশঙ্কাজনক। তবে এখনো পর্যন্ত মৃত্যুর খবর পাওয়া যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় রায়গঞ্জ থানার পুলিশ ও দমকল বাহিনী। আহতদের দমকলের গাড়িতে করেই রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। কীভাবে এই দুর্ঘটনা ঘটলো তা খতিয়ে দেখছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *