গোপীবল্লভপুরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা এক ব্যক্তির

অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ১৯ এপ্রিল: গোপীবল্লভপুরে রহস্যজনকভাবে আত্মহত্যা করলেন এক মধ্যবয়সী ব্যক্তি। মৃত ব্যক্তির নাম সমীর দাস, বয়স ৪৫ বছর। বাড়ি গোপীবল্লভপুর বাজার এলাকায়।

স্থানীয় সুত্রে জানা গেছে, সমীরবাবু বেশ কিছুদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন। সঙ্গে অবসাদগ্রস্ত অবস্থায় মাঝে মধ্যে পরিবারের সদস্যদের কাছে আত্মহত্যার হুমকি দিতেন সমীর দাস। কিন্তু রবিবার বিকালে বাড়িতে কেউ না থাকার সুযোগে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। তখন স্থানীয়রা দেখে ফেলে তড়িঘড়ি উদ্ধার করে গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন সন্ধ্যা নাগাদ।পরে ময়নাতদন্তের জন্য ঝাড়গ্ৰামে পাঠানো হয় সমীর দাসের দেহ। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *