বিনপুর এলাকা থেকে মাওবাদী পোস্টার উদ্ধার

জে মাহাতো, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ২৮ আগস্ট: শনিবার সকালে বিনপুর থানা এলাকার আঁধারিয়া থেকে মাওবাদীদের নামে লেখা একাধিক পোস্টার উদ্ধার করেছে পুলিশ। এদিন সকালে স্থানীয় বাসিন্দারা গ্রামের রাস্তার পাশে সাদা কাগজের উপর লাল কালিতে লেখা মাওবাদী নামাঙ্কিত পোস্টারগুলি দেখে বিনপুর থানায় খবর দেন। পুলিশ এসে পোস্টারগুলি তুলে নিয়ে যায়।

জানাগেছে, একশো দিনের কাজের এবং ইন্দিরা আবাস যোজনার টাকা যারা আত্মসাৎ করেছে তাদের হুঁশিয়ারি দিয়ে পোস্টারে বলা হয়েছে, “তৈরি থাকো আমরা আসছি”। এছাড়াও কোভিডের ভয় দেখানো হচ্ছে কেন, সরকারি সাহায্যে স্কুলগুলিতে কেন ভ্যাকসিন দেওয়া হচ্ছে না তৃণমূল জবাব দাও ইত্যাদি লেখা ছিল। কয়েকটি পোস্টারের নিচে লেখা ছিল “মাওবাদী জিন্দাবাদ, কিশানজি জিন্দাবাদ”। মাওবাদীদের নামে পোস্টারগুলি কে বা কারা এভাবে ফেলে গেছে তা তদন্ত করে দেখছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *