আমাদের ভারত, ১৮ সেপ্টেম্বর: পশ্চিমবঙ্গ সিআরপিএফে বড় রদবদল হল। শুক্রবার রাজ্যে সিআরপিএফের আইজিপি পদে দায়িত্বভার গ্রহণ করলেন মনোজ কুমার দুবে।
তিনি এর আগে দিল্লিতে আইজি ভিআইপি সিকিউরিটির দায়িত্বে ছিলেন। সেখানে যথেষ্ট দক্ষতা ও দায়িত্বশীলতার পরিচয় দেন মনোজ কুমার দুবে। তাই তাঁকে পশ্চিমবঙ্গে আইজিপির পদে উন্নীত করে দায়িত্ব দেওয়া হলো বলে জানা গেছে। এতদিন এই দায়িত্বে ছিলেন আইজিপি প্রদীপ কুমার সিং। তাঁকে সিআরপিএফের গুরগাঁও-র অ্যাকাডেমিতে এডিজি পদে নিযুক্ত করা হয়েছে।
Shri Manoj Kumar Dubey, IG took over the charge of IG, West Bengal Sector, CRPF, Kolkata.
💐Congratulations 💐 pic.twitter.com/XTM8XULfMi— West Bengal Sector CRPF, Kolkata (@CrpfWest) September 18, 2021
পশ্চিমবঙ্গের আইজিপি পদে দায়িত্বভার গ্রহণ করেই মনোজ কুমার দুবে সিআরপিএফের আধিকারিকদের সঙ্গে আগামী উপনির্বাচন নিয়ে বৈঠক করেছেন। উপনির্বাচনে আগেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি করেছিল বিজেপি। নির্বাচনী কেন্দ্রে নির্বিঘ্নে ভোট করাতে সিআরপিএফ মোতায়েনের দাবিও কমিশনের কাছে তারা করেছেন। ইতিমধ্যেই ভবানীপুরে রুট মার্চ করেছে কেন্দ্রীয় বাহিনী।

