সারা বিশ্বের মানুষের মন ছুঁয়ে যাওয়া “মানিকে মাগে হিতে” গানের বাংলা অর্থ কি জানেন? দেখে নিন…

আমাদের ভারত, ২৯ অক্টোবর: সারা বিশ্বের মানুষের মনে ছুঁয়েছে,। ” মানিকে মাগে হিতে। সাম্প্রতিক সময়ে সবচেয়ে ভাইরাল গান এটি।আসমুদ্র হিমাচল এখন মেতে রয়েছে শ্রীলংকার সিংহলি ভাষায় এই মিষ্টি একটি গানের সুরে।

বছর ২৮ এর গায়িকা ইয়ো হানি ডিসিলভার মানিকে মাগি দিতে গানটি এখনো পর্যন্ত শোনেননি এমন নেটিজেন খুঁজে পাওয়া মুশকিল। ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার যাই হোক না কেন এই গানটি শুনতে পাবেন সবখানেই। চোখের সামনে ভেসে উঠবে ছোট ছোট রঙিন চুলের এক মিষ্টি মেয়ের গলার মিষ্টি সুর আর মিষ্টি মুখের হাসিতে বুঁদ নেটিজেনরা।

গানের ভাষা দুর্বোধ্য হলেও গানের মিষ্টি সুর শ্রোতার অন্তরে ছুঁয়েছে। গানটি এতটি ভাইরাল হয়েছে যে সারা বিশ্বের একাধিক তারকা এই গানটি নিয়ে রিল ভিডিও বানিয়ে ফেলেছেন। অমিতাভ বচ্চন এবং তার নাতনি আরাধ্যাও গানটির একটি ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন।

হিন্দি বাংলা ইংরেজি সহ অন্যান্য ভাষাতে আসল গানের সুরে সুর মিলিয়ে গান তৈরি হয়েছে। সেগুলিও ইতিমধ্যেই বেশ ভাইরাল।‌ কিন্তু মিষ্টি সুরের এই গানের ভাষা জানতে অনেকেই উৎসুক।

গানটির বাংলা অর্থ দেখে নিন…

মানিকে মাগে হিথে মুদলে নুরা হেগুময়াইবি অ্যায়িলেয়ি

আমার মনের সমস্ত ভাবনা তোমাকে নিয়েই চলে, এ যেন এক আগুনের শিখা, জ্বলছেই

নেরিয়ে নুম্বে নাগে, মাগে নেত্তেরা মেহা ইয়ায়ি শিয়েয়ি

তোমার শরীরী আদল আমি চোখে হারাই, আমি সারাক্ষণ তোমাকেই দেখে চলি

মা, হিথা লাগামা দেওয়াতেনা, হুরু পেমাকা পাতেলেনা

তুমি আমার হৃদয়ের অনেক কাছে, যেন অনেককাল ধরেই তোমাকে চিনি

রুয়া নারি মানামালি সুকুমালি নুম্বাথামা

তুমি পরীর মতো, তুমি আমার প্রিয়তম

ইথিন এপা মাতানামাঙ্গু গাথা হিথা নুম্বা মাগেমা হ্যাঙ্গু

তুমি আমার লুকোনো মন খুঁজে বের করেছো, আর জটিল হয়ো না

আলে নুম্বাতামা ওয়ালাঙ্গু মানিকে ওয়েন্নেপা থাওয়া সুন্যাঙ্গু

আমার এই প্রেম শুধু তোমারই জন্য

গামে কাটাকারামা কেল্লা হিথা ওয়েলা নুম্ব রুয়াতা বিল্লা

এই গ্রামে তুমি সবচেয়ে বেশি বকবক করো, আমার মন তাতেই মজেছে

নাথিন্নেথা গাথামা আল্লা মাগে হিথাথ না মাটামা মেল্লা

তোমার চোখে যখন আমার চোখ পড়ল, আমি নিজেকে সামলাতে পারিনি

কেল্পে কেক্সে ওয়েলা মাগে হিথা পাথথু ওয়েনাওয়াদা থাওয়া টিকাক ওরে মেয়ে,

আমার পরাণ জ্বলছে, আরও একটু কাছে আয় কিতু মাতা পিসসু থাদাওয়েনা উইদিহাতা গাসসু

তোমার জাদু আমায় পাগল করে দেয়

ওয়া দুমু ইঙ্গিয়াতা মাথ্যু বাম্বারেকি মামা থাতু ইসসু, ওয়া ওয়াতাকারাগেনা রাসসু

তুমিই আমায় ডাকছো, আমি মৌমাছি, মধুর খোঁজে আছি

রথেন হিথা আরাগাথু বাম্বারা একমাত্র আমার সঙ্গেই তোমার থাকা উচিত

মা, হিথা লাগামা দেওয়াতেনা, হুরু পেমাকা পাতেলেনা

তুমি আমার হৃদয়ের অনেক কাছে যেন অনেককাল ধরেই তোমাকে চিনি

রুয়া নারি মানামালি সুকুমালি নুম্বাথামা তুমি পরীর মতো, তুমি আমার প্রিয়তম

মানিকে মাগে হিথে মুদলে নুরা হেগুময়াইবি অ্যায়িলেয়ি

আমার মনের মধ্যে সমস্ত ভাবনা তোমাকে নিয়েই চলে, এ যেন এক আগুনের শিখা জ্বলছে

নেরিয়ে নুম্বে নাগে, মাগে নেত্তেরা মেহা ইয়ায়ি শিয়েয়ি

তোমার শরীরী আদল আমি চোখে হারাই, আমি সারাক্ষণ তোমাকেই দেখে চলি…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *