করোনা মহামারীতে জেলা তৃণমূলের উদ্যোগে রানাঘাটে শুরু হল মা ক্যান্টিন

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২০ মে
রাজ্যে করোনা পরিস্থিতিতে চলছে লকডাউন। সবই প্রায় বন্ধ। অসহায় বিপন্ন মানুষের কথা চিন্তা করে এবার নদিয়ার রানাঘাটে আজ থেকে শুরু হল মা ক্যান্টিন। মাত্র ৫ টাকায় মিলবে প্রতিদিন দুপুরে ডাল, ভাত, তরকারি। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও অভিষেক ব্যানার্জির স্বপ্নের পরিকল্পনা অনুসারে নদিয়া জেলা তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ্য থেকে এই উদ্যোগ নেওয়া হয়। উপস্থিত ছিলেন তৃণমূল নেতা আনন্দ দে, বর্ণালী দে সহ অন্যন্য নেতৃত্ব। স্বাভাবিকভাবেই করোনা মহামারীতে রাস্তার ভবঘুরে সহ অসহায় মানুষের কথা চিন্তা করেই এবার এগিয়ে এল জেলা তৃণমূল নেতৃত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *