আমাদের ভারত, ২৪ ডিসেম্বর: সরকারি খরচে পুলিশের পোস্টারে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। প্রতিবাদ জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
“আমাদের অভিভাবিকা, ভারতের ভবিষ্যতের কান্ডারি।” শুভেন্দুবাবু শুক্রবার সংশ্লিষ্ট ছবি যুক্ত করে টুইটারে লিখেছেন, “মমতা বন্দ্যোপাধ্যায়কে ভারতের ভবিষ্যৎ নেতা হিসেবে একটি পোস্টারে তুলে ধরে কলকাতা পুলিশ তাদের অনুভূতি প্রকাশ করেছে। এটা সব সময়ই স্পষ্ট ছিল। সমালোচকরা এটাকে বিভাগের রাজনীতির নিষিদ্ধ বাড়াবাড়ি যুক্তি দিতে পারে। তবে, এটাই পশ্চিমবঙ্গের সত্য; “শাসকের আইন, আইনের শাসন নয়”।
ভবানী ভবনে এটি দেখা যাচ্ছে। এর মাধ্যমে বোঝা যেতে পারে যে পশ্চিমবঙ্গ পুলিশ নিজেদের তৃণমূলের উর্দি পড়ে ক্যাডার হিসাবে কাজ করার কথা মনে করছে।”
শুভেন্দুবাবু এই টুইট যুক্ত করেছেন রাজ্যপাল জগদীপ ধনকর, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এবং নির্বাচন কমিশনানের টুইটারে।

