রাজেন রায়, কলকাতা, ৩১ মার্চ: আজ থেকে ফের প্রচারে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামে গতকালই প্রচার শেষ হয়েছে। আগামীকাল ভোট, তাই আজ থেকে তিনি আবার মাঠে নামছেন। আজ সিঙ্গুর, আরামবাগ, পাঁচলায় তাঁর সভা রয়েছে। থাকছেন অভিষেক ব্যানার্জি। অন্যদিকে বিজেপির এক ঝাঁক তারকানেতা মাঠে নামছেন। থাকছেন জেপি নাড্ডা, দিলীপ ঘোষ, মিঠুন চক্রবর্তী, স্মৃতি ইরানি তারা উত্তর থেকে দক্ষিণ চষে বেড়াবেন। এক নজরে দেখে নেওয়া যাক কে কোথায় কখন সভা করবেন।
জেপি নাড্ডা
সকাল ১১.২৫ মিনিট – ধনেখালি হেলিপ্যাড গ্রাউন্ড
সকাল ১১.৩০টা – ধনেখালি মাঠ – জনসভা
দুপুর ১২.৪০মিনিট – পুরশুড়া হাইস্কুল মাঠ-হেলিপ্যাড
দুপুর ১টা- মসিনান থেকে পুরশুড়া বিডিও অফিস – রোড শো
দুপুর ২.২৫মিনিট – লিলুয়া-কয়লাবাগান রেলওয়ে ময়দান – হেলিপ্যাড
দুপুর ২.৩০মিনিট – লিলুয়া – ওয়ার্কশপ – জনসভা
দুপুর ৩.৩৫ মিনিট – বেলুড় মঠ
বিকেল ৪.৩৫ মিনিট – আরডি প্যালেস, ইচ্ছাপুর জল ট্যাঙ্ক,শিবপুর-বিজেপির বৈঠক
দিলীপ ঘোষ
সকাল ৭টা – ঢাকুরিয়া বাসস্ট্যান্ড – ইন্দ্রনীল খাঁ এর সমর্থনে দিলীপ ঘোষের রোড শো
বিকেল ৫টা – চৌরাস্তা, ডগলাস গ্রাউন্ড – দিলীপ ঘোষের রোড শো – সুদীপ্ত পাল
সন্ধে ৭টা – যাদবপুর ৪৫ নং বাসস্ট্যান্ড – দিলীপ ঘোষের রোড শো
স্মৃতি ইরানি
সকাল ১১টা – হাওড়া-শ্যামপুর – পদ্মপুকুর মাঠ
দুপুর ১২.২৫মিনিট – বাগনান – জনসভা
দুপুর ২টো – লক্ষ্মীকান্তপুর – জনসভা
বিকেল৩.৫০মিনিট – তারকেশ্বর কেশব চক – জনসভা
মিঠুন চক্রবর্তী
সকাল ৯.৩০টা – দিনহাটা – জনসভা
সকাল ১০.৪০মিনিট – তুফানগঞ্জ – রোড শো
রবি কিষণ
দুপুর ১.৩০টা – দমদম-জগন্নাথ তিওয়ারি রোড-জনসভা
বিকেল ৩.১০মিনিট – বরাহনগর – আলম বাজার মোড় – জনসভা
বিকেল ৫টা – বিধাননগর – বাঙুর সুপার মার্কেট – জনসভা
সন্ধে ৭টা – রাসবিহারী – লেক মল – জনসভা
মমতা বন্দ্যোপাধ্যায়
সকাল ১১.৩০টা -গোঘাট
দুপুর ১২.৩০টা- সিঙ্গুর
দুপুর ১.৩০টা – পাঁচলা
অভিষেক ব্যানার্জি
সকাল ১১টা – কোচবিহার – সিতাই–
দুপুর ১২.১০ – মাদারিহাট
দুপুর ১.১০মিনিট – কোচবিহার – সার্কাস ময়দান–রোড শো

