আমাদের ভারত, ৪ আগস্ট: ‘তন্তুজ’-র জাতীয় পুরস্কারের খবরে খুশি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি টুইটারে লিখেছেন, “আমাদের রাজ্যের তাঁত শিল্পের সর্বোচ্চ সমিতি, তন্তুজ, ভারত সরকারের কাছ থেকে জাতীয় তাঁত দিবসে তাঁত পণ্যের জন্য নকশা উন্নয়নের জন্য বস্ত্র মন্ত্রণালয়ের জাতীয় পুরস্কার পাবে। খবরটা ভাগ করে নিতে পেরে আমরা খুশি।
আমি বীরেন বসাক এবং জ্যোতিষ দেবনাথ এবং অন্যান্য সাত জন বাংলার তাঁতিকে যথাক্রমে জাতীয় নকশা এবং বিপণন স্বীকৃতি হিসাবে সন্ত কবির পুরস্কার এবং জাতীয় তাঁতি পুরস্কার পাওয়ার জন্য অভিনন্দন জানাই।“
সূত্রের খবর, তন্তুজ এবারের উৎসবের মরশুমে রাজ্যের বিভিন্ন প্রান্তের তাঁত সমবায়ের মাধ্যমে ৪৫ হাজার শাড়ি কিনবে বলে ঠিক করেছে। এর জন্য খরচ হবে প্রায় সাত কোটি টাকা। ইতিমধ্যেই আড়াই কোটি টাকার শাড়ি কেনা হয়ে গিয়েছে।

