মালদা জেলা আদিবাসী তৃণমূল কংগ্রেসের জেলা সম্মেলন

আমাদের ভারত, মালদা, ৪ ডিসেম্বর: শনিবার দুপুরে পুরাতন মালদার শিমুল ঢাবে অনুষ্ঠিত হল মালদা জেলা আদিবাসী তৃণমূল কংগ্রেসের জেলা সম্মেলন। আদিবাসী জেলা সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্যের আদিবাসী তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি দেবু টুডু, মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বক্সী, মালদা জেলা আদিবাসী তৃণমূল কংগ্রেসের সভাপতি চুনিয়া মুর্মু, যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি চন্দনা সরকার, তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি শুভদীপ সান্যাল সহ জেলা তৃণমূল কংগ্রেসের বিভিন্ন পদাধিকারী নেতৃত্ব।

এই সম্মেলনে আগত অতিথিদের আদিবাসী নৃত্যের মাধ্যমে স্বাগত জানানো হয় এবং আদিবাসী নিয়ম-নীতি মেনে বরণ করা হয়। এই সম্মেলনে মালদা জেলার প্রতিটি ব্লকের আদিবাসী তৃণমূল কর্মীরা উপস্থিত হন। সম্মেলনে আদিবাসীদের বিভিন্ন দাবি-দাওয়া বক্তব্যের মাধ্যমে তুলে ধরা হয় এবং বর্তমান সরকার তথা মমতা ব্যানার্জি আদিবাসী সমাজকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আদিবাসী তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানানো হয়।

সম্মেলনে বক্তব্য রাখতে এসে রাজ্য আদিবাসী তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি দেবু টুডু জানান, “মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ছত্রছায়ায় এখনো যেসব আদিবাসী ভাই আসেনি তাদেরকে সাদরে আমন্ত্রণ জানাই তৃণমূলে, কারণ আদিবাসীদের পথ দেখিয়েছে একমাত্র মমতা ব্যানার্জি, তাই সকল স্তরের মানুষকে এই দলে আসার আহ্বান জানাই।”

অন্যদিকে আদিবাসী জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি চুনিয়া মুর্মু জানান, মমতা ব্যানার্জির সরকারকে আরও শক্তিশালী করার উদ্দেশ্যে এবং আদিবাসী ভাই-বোনদের এক জায়গায় নিয়ে আসার আহ্বানে এই জেলা সম্মেলন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *