অমরজিৎ দে, ঝাড়গ্রাম,১৪ জানুয়ারি: গাছের নীচে মাটির হাতি, ঘোড়ায় পুজো দেন মানুষ। বহু যুগ ধরে ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের কুলটিকরি অঞ্চলের জঙ্গলকুড়চি গ্রামে রয়েছে এই বড়াম থান। দূর-দূরান্ত থেকে বহু মানুষ আসেন এই থানে পূজো দিতে। এবার সেই বড়াম থানে নিয়ম রক্ষার পুজো হল।
আজ শুক্রবার মকর সংক্রান্তিতে ভক্তগণ ছাড়া
জোর কদমে চললো পুজো। এবার ৫ তম বর্ষ। জাতি ধর্মের বেড়াজাল পেরিয়ে গ্রামের যুবকরা তৈরী করেছে বড়াম মায়ের থান পুজো কমিটি। এই কমিটির যুবকরা নিজেদের হাতে সুন্দর করে সাজিয়ে তুলছেন বড়াম থানটিকে। সোনালী গাছের নিচে ওই থানটিকে কংক্রিট দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। বড় বড় কংক্রিটের হাতি, ঘোড়া দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। পিচ রাস্তার একে ধারে মাটি কেটে পোল দিয়ে থানে যাওয়ার রাস্তা তৈরি করা হয়েছে। করোনার সমস্ত বিধি মেনেই পুজো অনুষ্ঠিত হল।

