৩০ মে পর্যন্ত রাজ্যে পূর্ণ লকডাউন ঘোষণা করল সরকার

শ্রীরূপা চক্রবর্তী, আমাদের ভারত, ১৫ মে: করোনা মোকাবিলায় আগামী দুই সপ্তাহের জন্য রাজ্যে আরো কড়া বিধি পালনের কথা ঘোষণা করল সরকার। আজ সাংবাদিক বৈঠক করে রাজ্যে লকডাউনের কথা জানিয়েছেন রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দোপাধ্যায়।

রবিবার থেকে রাজ্যে কার্যত লকডাউন ঘোষণা করল সরকার আগামী ৩০ মে অর্থাৎ ১৫ দিনের জন্য জরুরী পরিষেবার সঙ্গে যুক্ত দপ্তরগুলি ছাড়া সমস্ত সরকারি-বেসরকারি অফিস বন্ধ রাখার কথা ঘোষণা করা হলো। লোকাল ট্রেন আগেই বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবার বাস এবং মেট্রো এবং ফেরি পরিষেবা সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হলো। জরুরি প্রয়োজন ছাড়া ট্যাক্সি, অটো চলাচল করবে না।

আগের মতো বন্ধ থাকবে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। এ মুহূর্তে রাজ্যে দৈনিক সংক্রমণ কুড়ি হাজারের ওপরে ঘোরাফেরা করছে। দৈনিক মৃত্যু একশোর উপরে রয়েছে। রাজ্যে একদিনে ৫ চিকিৎসকের মৃত্যু হয়েছে করোনায়। এই পরিস্থিতিতে আরও দুই সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করল রাজ্য সরকার। রবিবার নবান্ন সাংবাদিক বৈঠক করে তা ঘোষণা করেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। তিনি জানান করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত। সেই অনুযায়ী সকলকে নিয়ম মেনে চলতে হবে নইলে মহামারী আইনে কড়া পদক্ষেপ করা হবে।

রাজ্য সরকারের ঘোষণার অনুযায়ী স্বাস্থ্য, আদালত, বিদ্যুৎ, পানীয় জল, সংবাদমাধ্যম, সাফাই, পেট্রল পাম্প, গাড়ির যন্ত্রাংশের মত জরুরী পরিষেবা প্রদানকারী পরিষেবা চালু থাকবে। এছাড়া বাকি সমস্ত সরকারি এবং বেসরকারি দপ্তর বন্ধ থাকবে। বন্ধ থাকবে শপিং মল, সিনেমাহল, শরীর চর্চা কেন্দ্র, সুইমিংপুল। মৃতদেহ সৎকার ২০ জনের বেশি জমায়েত করা যাবে না। ব্যাংক খোলা থাকবে সকাল দশটা থেকে দুইটা পর্যন্ত। মুদিখানা এবং বাজার খোলা থাকবে সকাল ৭ টা থেকে ১০ টা পর্যন্ত। রাত ৯টা থেকে সকাল ছ’টা পর্যন্ত নাইট কারফিউ বলবত থাকবে।
সরকারের পক্ষ থেকে অবশ্য একে লকডাউন বলা হয়নি। উল্লেখ্য, ক’দিন আগেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, আমরা কখনই পূর্ণ লকডাউন করব না। ওটা কেন্দ্র চাইছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *