জে মাহাতো, আমাদের ভারত, ৬ এপ্রিল: জলের আর এক নাম জীবন। এই জল ছাড়া সমস্ত জীবজগৎ অসহায়। জীবজগতের মধ্যে মানুষের মধ্যে এই জলের প্রয়োজনীয়তা সর্বাধিক। শুরু হয়েছে প্রখর দাবদাহ। এই গ্রীষ্মের দাবদাহে পথচলতি ও বাজার চলতি আপামর জনসাধারণ এবং স্কুল কলেজ চলতি পড়ুয়াদের মুখে একটু বাতাসা এবং ওআরএস ও গ্লুকন ডি মিশ্রিত বিশুদ্ধ পানীয় জল তুলে দেওয়ার আন্তরিক ও মানবিক উদ্যোগ গ্রহণ করল দাঁতন বামপন্থী ছাত্র ও যুব সংগঠন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন ছাত্র ও যুব নেতৃত্ব অরিত্র সাহা, অর্চিষ্মান দাস, সোহম দাশ, রাজীব রায় সহ অন্যান্য নেতৃত্বগণ। মঙ্গলবার এই কর্মসূচির শুভ সূচনা হল।

অরিত্র সাহা জানিয়েছেন, আপামর জনগণের স্বার্থে তাঁরা তাঁদের সাধ্যমত যতদিন সম্ভব এই কর্মসূচি চালিয়ে যাবেন।।

