আমাদের ভারত, পশ্চিম বর্ধমান, ৩০ ডিসেম্বর:
আসানসোল পুর নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করলো বামফ্রন্ট। আসানসোল অপকার গার্ডেন দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে উপস্থিত প্রাক্তন সাংসদ বংশ গোপাল চৌধুরী, পার্থ মুখার্জি, আরসি সিং, গৌরাঙ্গ চ্যাটার্জি, ভবানি আচার্যর উপস্থিতিতে মোট ৭৮ টি ওয়ার্ডের প্রার্থীর নাম ঘোষণা করা হয়। বাকি ওয়ার্ড গুলির প্রার্থীর নাম দ্বিতীয় দফায় ঘোষণা করা হবে বলে জানান বংশ গোপাল চৌধুরী।
এদিন বংশ গোপাল চৌধরী বলেন, এবারের পুরভোটে মানুষ তাদের পাশে থাকবেন। কারণ হিসেবে তিনি জানান, এবারের পুর নির্বাচনে এলাকার কিছু সমস্যাকে কেন্দ্র করে মানুষ তিতি বিরক্ত হয়ে আছে। যদি মানুষ সুষ্ঠ ভাবে ভোট দিতে পারেন তাহলে আসানসোলের মানুষের একটি বড় অংশ বামফ্রন্টের পাশে থাকবে।
তড়িঘড়ি ভোটের দিন ঘোষণা, নমিনেশন ইত্যাদি নিয়ে বংশগোপাল চৌধরীর অভিযোগ, নির্বাচনকে একটি
অসম জায়গায় নিয়ে যেতে চাওয়া হয়েছিল। এদিন সিপিএমের দলীয় কার্যালয়ে বসে, প্রথম পর্যায়ে বামফ্রন্টের ৭৮ জন দলীয় প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হয়।

