নন্দীগ্রামে বিক্ষোভের মুখে কুনাল ঘোষ

আমাদের ভারত, নন্দীগ্রাম, ১০ নভেম্বর: আবারও কুনাল ঘোষের সামনে বিক্ষোভ দলীয় কর্মীদের। এবার নন্দীগ্রামে বিক্ষোভের মুখে কুনাল ঘোষ। বিজেপি থেকে আসা নেতাদের নিয়ে আপত্তি পুরোনো তৃণমূলের কর্মীদের। কুণালের দাবি, বিজেপির লোকজন সভা বানচাল করার চেষ্টা করছে।

নন্দীগ্রামের শহীদ পরিবারের লোকজনদের মঞ্চে না তুলে বিজেপি থেকে আসা নতুন নেতাদের মঞ্চে তোলা নিয়ে গন্ডগোলের সূত্রপাত। কুনাল ঘোষ স্টেজ থেকে সামাল দেওয়ার চেষ্টা করেন প্রাথমিকভাবে। কিন্তু বিক্ষোভ চলতেই থাকে। বিক্ষোভকারীদের আরও দাবি, তৃণমূলের জেলা কমিটির চেয়ারম্যান পীযূষ ভুঁইয়া’কে কেন স্টেজে তোলা হয়নি। শেখ সুফিয়ান’কে কেন তোলা হয়েছে! সুফিয়ান’কে স্টেজ থেকে নামাতে হবে এই দাবিতে তুমুল বিক্ষোভ দেখান পীযুষ ভুঁইয়ার সমর্থকরা।

পরে বেসামাল দেখে কুনাল স্টেজ থেকে বলতে থাকেন যারা আপনারা এখানে এসে গন্ডগোল পাকাচ্ছেন তারা বিজেপির লোক। আপনারা পরিকল্পিতভাবে এখানে গন্ডগোল পাকাতে এসেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *