সাইকেল চড়ে বিশ্ব ভ্রমণ করে বাংলার সংস্কৃতিকে সারা বিশ্বজু ছড়িয়ে দিতে চান কৃষ্ণেন্দু বেরা

কুমারেশ রায়, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর,
২৩ এপ্রিল: বাংলার ভাবনা, বাংলার সংস্কৃতি ছড়িয়ে দিতে চান তিনি বিশ্বজুড়ে। এই উদ্দেশ্য নিয়ে বেড়িয়ে পড়েছেন পৃথিবীর পথে। স্রেফ সাইকেলে চড়ে বাংলার ভাবনাকে বিশ্বের দরবারে পৌঁছে দিতে চান কৃষ্ণেন্দু বেরা। বাড়ি পূর্ব মেদিনীপুরের সুতাহাটা থানা এলাকায়। পড়াশোনা মহিষাদলে এবং এরপরে রাজ কলেজ থেকে বাংলা অনার্সে স্নাতক।

ইতিমধ্যে কৃষ্ণেন্দুবাবু সাইকেলে করে বাংলাদেশ ঘুরে এসেছেন। ৮ মার্চ কাঁথি থেকে সাইকেলে করে বেড়িয়েছেন, দিল্লি থেকে যাওয়ার পথে ২৩ এপ্রিল শুক্রবার পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মস্থান বীরসিংহ গ্রামে তিনি আসেন। বীরসিংহ গ্রামের বাসিন্দারা কৃষ্ণেন্দু বাবুকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান।

কৃষ্ণেন্দুবাবু বলেন, তিনি সারারাত সাইকেল চালিয়েছেন। এমনকি টানা ৬০ কিলোমিটারের বেশি সাইকেল চালিয়েছেন। বিভিন্ন বিপদসঙ্কুল রাস্তা দিয়ে তিনি সাইকেল চালিয়েছেন। কখনও রাস্তার পাশে ধাবাতে রাত কাটিয়েছেন, কখনো আবার জঙ্গলের একটু দূরে রাত কাটিয়েছেন। কৃষ্ণেন্দুবাবু তার সাইকেল ভ্রমনের বিভিন্ন অভিজ্ঞতা এদিন বলেন। তিনি কুটির শিল্পকে খুব ভালবাসেন এবং নিজে একজন কুটির শিল্পী। প্রয়োজনে তিনি মাটির প্রদীপ তৈরি করে বিক্রি করেন।

এরপরে তার গন্তব্য স্থল ইটালি। প্রস্তুতি প্রায় চূড়ান্ত বলা যেতে পারে। পশ্চিমবাংলায় নির্বাচনের আগে তিনি নির্বাচন কমিশনের কাছে আর্জি জানিয়েছিলেন যাতে শান্তিপূর্ণভাবে নির্বাচন হয়। কৃষ্ণেন্দুবাবু বলেন, যতদিন পা চলবে তিনি ততদিন সাইকেল চালাবেন এবং সারা পৃথিবীর বিভিন্ন দেশে সাইকেলে যাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *