পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১১ আগস্ট: ১১ আগস্ট বৃহস্পতিবার ভারত মাতার বীর সন্তান শহিদ ক্ষুদিরাম বসুর ১১৫ তম আত্ম বলিদান দিবস। আর এই আত্ম বলিদান দিবসের দিনে তথ্য ও সংস্কৃতি বিভাগ ও জেলা প্রশাসনের উদ্যোগে পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের মোহবনীতে ভারত মাতার বীর সন্তান শহিদ ক্ষুদিরাম বসুর জন্মভিতেটে ভারত মাতার বীর সন্তান ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবস পালন করল জেলা প্রশাসন।
এদিন উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার দীনেশ কুমার, কেশপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী শিউলি সাহা, বিধায়ক তথা জেলা পরিষদের সহ-সভাপতি অজিত মাইতি, মন্ত্রী মানষ ভূঁইয়া, এছাড়াও উপস্থিত বিশিষ্ট সমাজসেবী উত্তম আনন্দ ত্রিপাঠি সহ জেলা প্রশাসন এবং ব্লক প্রশাসনের কর্মকর্তারা।
এই দিন আত্মবলিদান দিবস পালনের পাশাপাশি রাখিবন্ধন উৎসবও পালন করা হয়। এই দিন বক্তব্য রাখতে গিয়ে সকলেই শহিদ ক্ষুদিরাম বসুর জীবনী তুলে ধরেন।

