অযোধ্যার রাম মন্দির নির্মাণ শুরু হবার পর কাশী মথুরা জেগে উঠেছে, সবাইকে আরো এগিয়ে যেতে হবে: যোগী

আমাদের ভারত, ৩০ মে: অযোধ্যায় রাম মন্দির তৈরীর পর একের পর এক মথুরা-বৃন্দাবন সবাই জেগে উঠছে। তাই সবাইকে নিয়েই এগিয়ে যাব আমরা। রবিবার কাশী বিশ্বনাথ মন্দির করিডোরের উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে এমনই মন্তব্য করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি দাবি করেছেন, উত্তরপ্রদেশে ধর্মীয় হিংসার ঘটনা নেই, সবাই অত্যন্ত ভালো ভাবে রয়েছে।

প্রতিদিন অন্তত এক লাখ দর্শনার্থী কাশী বিশ্বনাথে ঢুকতে পারেন সেটার সুবিধা করে দিতেই মন্দিরের নতুন করিডরের উদ্বোধন করেন আদিত্যনাথ। এই অনুষ্ঠানে তিনি বলেন, অযোধ্যার রাম মন্দির নির্মাণ শুরু হওয়ার পর কাশী জেগেছে, মথুরা-বৃন্দাবন বিন্ধবাসিনী ধাম, নৈমীশ ধামের মধ্যে তীর্থস্থান আবার জেগে উঠেছে। এই পরিস্থিতিতে আমাদের সবাইকে আরো এগিয়ে যেতে হবে।

যোগী আদিত্যনাথের কথায়, রামনবমী এবং হনুমান জয়ন্তী উত্তরপ্রদেশে শান্তিতে পালন করছেন ভক্তরা। সম্প্রতি ইদের অনুষ্ঠানও ভালোভাবেই কেটেছে। নমাজ আর রাস্তায় পড়া হয় না। কিন্তু সেটা নিয়ে কোনো সমস্যাই হয়নি।

মসজিদ এবং অন্যান্য ধর্মীয় স্থান থেকে লাউডস্পিকার খুলে নেওয়ার বিষয়ে আদিত্যনাথ শব্দ দূষণ নিয়ে সজাগ করেছেন। তিনি বলেছেন, কীভাবে অপ্রয়োজনীয় শব্দ থেকে পরিবেশকে মুক্ত রাখা যায় সেদিকে সবার নজর দেওয়া উচিত।

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আরোও বলেন, নমাজের জন্য মসজিদ আছে সেখানে যে যার ধর্মাচরণ করুন কিন্তু রাস্তায় নয়। কাশী বিশ্বনাথ মন্দির করিডরের উদ্বোধনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পঞ্চমুখে প্রশংসা করতে শোনা যায় যোগী আদিত্যনাথকে। তিনি বলেন, এই সমস্ত কাজই সম্ভব হয়েছে প্রধানমন্ত্রীর দূরদৃষ্টির জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *