গরুর গাড়ি চড়ে অভিনব নির্বাচনী প্রচার সারলেন করণদিঘীর তৃণমূল কংগ্রেস প্রার্থী

স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ৩০ মার্চ: পেট্রোল ডিজেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে গরুর গাড়ি চেপে অভিনব নির্বাচনী প্রচার সারলেন করনদিঘী বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা উত্তর দিনাজপুর জেলা যুব তৃণমূল কংগ্রেস সভাপতি গৌতম পাল। সাধারন মানুষ থেকে কৃষক ও মধ্যবিত্ত পরিবার, যানবাহন ব্যবসায়ীরা পেট্রোল ডিজেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারনে চরম সমস্যায় পড়েছেন। তাই কেন্দ্রীয় সরকার ও তার দল বিজেপির বিরুদ্ধে এবারের নির্বাচনে পেট্রোল ডিজেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে গোরুর গাড়িতে চেপে প্রচার সারলেন করনদিঘী বিধানসভা কেন্দ্রের তৃনমূল কংগ্রেস প্রার্থী গৌতম পাল। এদিন তৃণমূল প্রার্থীর এই অভিনব প্রচারে ব্যাপক সাড়া পড়ে সাধারন মানুষ থেকে ভোটারদের মনে।

এদিন করনদিঘী বিধানসভার দোমোহনা হয়ে ভুলকি, গোপালপুর, মাদারিগছ সহ বিস্তীর্ণ এলাকায় গোরুর গাড়িতে চেপেই প্রচার করলেন তিনি। গৌতমবাবু জানালেন কেন্দ্রের বিজেপি সরকারের কারনে অস্বাভাবিক হারে মূল্যবৃদ্ধি ঘটেছে পেট্রোল ডিজেলের। ফলে আমরা পেট্রোল ডিজেল কিনতে না পেরে প্রচারের জন্য গাড়ি ব্যবহার করতে পারছি না। তাই বাধ্য হয়ে দলের কর্মী সমর্থকদের নিয়ে গোরুর গাড়িতে চেপেই প্রচার করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *