ই-পাস না থাকায় সাঁকরাইলে পুলিশি জেরার মুখে জামাইরা

অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ১৬ জুন: ই-পাস না থাকায় সাঁকরাইল থানার পুলিশের নাকা চেকিংয়ের জন্য শ্বশুর বাড়ি না গিয়ে জামাইষষ্ঠীর দিন বাড়ি ফিরে যেতে হল বহু জামাইকে। করোনা পরিস্থিতির জন্য এক জেলা থেকে অন্য জেলায় যাওয়ার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে ই-পাস নেওয়ার জন্য বিজ্ঞপ্তি জারি করে সর্বস্তরের মানুষকে জানিয়ে দিয়েছিল। কিন্তু অনেকেই ই-পাস সংগ্রহ করতে পারেনি। বুধবার ছিল জামাইষষ্ঠী। ফলে পশ্চিম মেদিনীপুর জেলা থেকে ঝাড়গ্রাম জেলার শ্বশুর বাড়িতে যেতে গিয়ে ই-পাস না থাকায় পুলিশের নাকা চেকিংয়ের জন্য শ্বশুরবাড়ি না গিয়ে নিজের বাড়ি ফিরতে হল জামাইদের। যার ফলে জামাইষষ্ঠীর দিন শ্বশুর বাড়ি যেতে না পেরে হতাশ হযে পড়েন জামাইরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *