আমাদের ভারত, জলপাইগুড়ি, ৪ জানুয়ারি: “নো রোড নো ভোট”, এই পোস্টার হাতে নিয়ে ভোট বয়কটের ডাক দিল বাসিন্দারা৷ জলপাইগুড়ি পুরসভার ৩নং ওয়ার্ডের সেন পাড়ার ঘটনা। এই রাস্তা তৈরি করার কথা ছিল সেচ দপ্তরের। আমাদের কিছু করার নেই জানিয়েছেন স্থানীয় কো-অর্ডিনেটর।
দীর্ঘদিন ধরে রাস্তার অবস্থা বেহাল, রাস্তায় কোনও আলো নেই, বর্ষাকালে এলাকার সমস্ত নোংরা জল বাসিন্দাদের ঘরে ঢুকে যায়। বারংবার পুরসভা ও স্থানীয় কাউন্সিলরকে জানানো হলেও অবস্থার কোনো উন্নতি হয়নি, তাই বাধ্য হয়ে আজ স্থানীয় বাসিন্দারা সিদ্ধান্ত নিয়েছেন তাদের দাবি পূরণ না হলে আসন্য পুরভোটে এলাকার কেউ ভোট দেবে না। এলাকায় রাস্তা বলে কিছু নেই, রাস্তার ধারে ড্রেন নেই, পথবাতি থাকলেও সেগুলি জ্বলে না। এর ফলে ব্যাপক সমস্যায় দিন কাটাতে হচ্ছে বাসিন্দাদের। সব থেকে সমস্যায় পড়েছেন এলাকার প্রবীণ নাগরিকরা কোনো রিক্সা বা টোটো এই রাস্তায় ঢুকতে চায় না, রাস্তা খারাপ থাকার কারণে এর ফলে পায়ে হেঁটে অনেকটা পথ যেতে হয় এই প্রবীণ নাগরিকদের৷ আজ সকালে স্থানীয় বাসিন্দারা “নো রোড নো ভোট” এই স্লোগান লেখা পোস্টার হাতে নিয়ে স্থানীয় বাসিন্দারা ভোট বয়কটের ডাক দিল।

স্থানীয় ৩ নং ওয়ার্ডের কো-অর্ডিনেটর কাবেরী চক্রবর্তী ফোনে জানিয়েছেন, এই রাস্তাটা সেচ দপ্তরে করার কথা তাদের আমরা জানিয়েছি। কারণ পাশের তিস্তার বাঁধ রয়েছে সে কারণেই এই রাস্তাটা সেচ দপ্তর করবে আমাদের কিছু করার নেই।

