আমাদের ভারত, জলপাইগুড়ি, ৯ আগস্ট: প্রায় দু’বছর পর জলপাইগুড়ি রাজবাড়ি পার্ক খোলা খুলে গেল। এসজেডিএ’র (শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষ) উদ্যোগে পার্ক খুলে দেওয়া হল। এ দিন সকাল থেকে পার্কের টিকিট কাউন্টারে জন প্রতি পাঁচ টাকা করে টিকিট বিক্রি করা হয়।

২০২০ সালে করোনার সংক্রমণ রুখতে দেশে লকডাউন ঘোষণা হয়েছিল। নির্দেশ মেনে জলপাইগুড়ি রাজবাড়ি পার্ক বন্ধ করা হয়। এরপর থেকে প্রায় দুই বছর পার্ক বন্ধ থাকার কারণে একাধিক পরিকাঠামো ভেঙ্গে যায়। সংস্কার না হওয়ার পার্কের ভিতরে জঙ্গল ও লতাপাতায় ভয়ে যায়। পার্কের লোহার বিভিন্ন পরিকাঠামো মরচে ও ধুলোর প্রলেপ পড়ে গিয়েছিল। রাজবাড়ি পার্কের ভিতরে শিশু উদ্যানের বেশিরভাগ পরিকাঠামো নষ্ট হয়ে যায় রক্ষণাবেক্ষণের অভাবে। অবশেষে দিন কয়েকের মধ্যে রাজবাড়ি পার্ক সংস্কার করে সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হল আজ থেকে। বেলুন দিয়ে সাজিয়ে তোলা হয় পার্কটি। পার্ক খোলায় খুশি শহরবাসী।
এসজেডিএ’র কর্মী প্রশান্ত বর্মণ বলেন, “আজ থেকে খুলে দেওয়া হল পার্ক। পার্ক পরিস্কার করার কাজ প্রায় শেষ। কিছু কাজ বাকি আছে করা হচ্ছে।”

