মাদক বিরোধী প্রচারে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগ

জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৬ জুন: বিশ্ব মাদক বিরোধী দিবস উপলক্ষ্যে শনিবার পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের পক্ষ থেকে সচেতনতামূলক প্রচারের কর্মসূচি নেওয়া হয়। হাতে ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে জেলার পুলিশ কর্মীরা মাদকবিরোধী প্রচার অভিযানে সামিল হন। যুব সমাজের মধ্যে মাদক দ্রব্যের ব্যবহার বেড়ে যাওয়ায় শুধু প্রশাসন নয় দুশ্চিন্তা বাড়ছে সমাজের সর্বস্তরে। যুব সমাজের এই ধ্বংসাত্বক প্রবণতায় লাগাম টেনে সুস্থ যুব সমাজ গঠনের লক্ষ্যে সামাজিক সচেতনতা গড়ে তুলতে জেলা পুলিশের পক্ষ থেকে জেলাশাসকের কার্যালয়ের সামনে এই মাদক বিরোধী প্রচার শিবির হয়েছে। শিবিরের পরে জেলা পুলিশের কর্তারা মাদক বিরোধী সচেতনতা প্রচার র‍্যালিতে অংশগ্রহণ করেন। লোকপ্রসার শিল্পীরা শিবিরে পথনাটিকার মাধ্যমে মাদক বিরোধী সচেতনতা প্রচার করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *