পুরুলিয়ায় দ্রুত ছড়াচ্ছে সংক্রমণ, কঠোর হচ্ছে পুলিশ

সাথী দাস, পুরুলিয়া, ৬ জানুয়ারি: পুরুলিয়ায় নাছোড়বান্দাদের বাগে আনতে শেষ পর্যন্ত কড়া হাতে দমন শুরু করল পুলিশ। আজ পুরুলিয়া শহরে কোভিড পরিস্থিতি মোকাবিলায় বিশেষ অভিযান চালায় পুলিশ। ডিএসপি’র নেতৃত্বে পুরুলিয়ার দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরে মাস্ক না পরাদের আটক করলো পুলিশ। ধমক দিয়ে সতর্ক করা হয় অন্যদের। এছাড়া বাস স্ট্যান্ডে অভিযান চালিয়ে প্রায় ৪০ জনকে আটক করেছে পুলিশ। এদের কারও মুখে মাস্ক ছিল না।

শেষ পর্যন্ত পাওয়া সরকারি পরিসংখ্যান অনুযায়ী পুরুলিয়া জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৩৩৮ জন। কাল পর্যন্ত ১৬৩ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ১৮ থেকে ৪৪ বছরের আক্রান্তের হার বেশি। শতকরা ৬৪.৭৯ শতাংশ। জেলার মধ্যে পুরুলিয়া শহরে সংক্রমণ লাফিয়ে বাড়ছে। পুরুলিয়া পুর এলাকায় মোট ৯৫ জন আক্রান্ত হয়েছেন। বেপরোয়া মানুষ আর দোকানদারদের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে যাচ্ছে বলে প্রশাসনের ধারণা। এই কারণেই পুলিশকে রাস্তায় নামতে দেখা গেল কঠোরভাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *