অনুব্রত মন্ডলের হাত ধরে তৃণমূলে যোগ দিলেন আদিবাসী নেতা সুনীল সোরেন

আমাদের ভারত, বীরভূম, ২২ নভেম্বর: যখন ডেউচা পাচামি কয়লা খনি নিয়ে রাজ্য সরকার প্যাকেজ ঘোষণা করল সেই সময় বিজেপি ঘনিষ্ঠ আদিবাসী নেতা সুনীল সোরেন বীরভূমের সিউড়ি তৃণমূল কার্যালয়ে অনুব্রত মণ্ডলের হাত ধরে যোগ দিলেন তৃণমূলে। স্বাভাবিকভাবেই এই প্রকল্প নিয়ে যখন টানাপোড়েন চলছে সেই সময় এমন একজন আদিবাসী নেতাকে হাতে পুরে তৃণমূল কয়েক ধাপ এগিয়ে গেল বলেই মনে করছেন রাজনৈতিক মহলের বিশেষজ্ঞরা।

যদিও এর পরিপ্রেক্ষিতে অনুব্রত মণ্ডল ডেউচা পাচামি কয়লা খনির প্রসঙ্গ না টেনে রাজ্য সরকারের প্যাকেজেরই ভূয়সী প্রশংসা করেছেন। তার দাবি, এমন প্যাকেজ আর কেউ দেবে না।

অন্যদিকে সুনিল সরেন জানিয়েছেন, আমরা বারংবার ডেউচা পাচামি কয়লা খনি নিয়ে রাজ্য সরকারের কাছে দাবি করেছিলাম লিখিত আকারে প্যাকেজ ঘোষণা করা হোক। সেইমতো রাজ্য সরকার গত শুক্রবার লিখিত আকারে প্যাকেজ আমাদের হাতে তুলে দিয়েছেন। তবে এই নিয়ে আমরা আগামী দিনে সকলের সঙ্গে আলোচনা করেই আমাদের সিদ্ধান্ত জানাবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *