মাওদের ধাঁচে ঝালদা পুরসভায় পোষ্টারে ছয়লাপ

সাথী দাস, পুরুলিয়া, ১৮ এপ্রিল: মাওদের ধাঁচে পোষ্টারে ছয়লাপ হল ঝালদা পুরসভা। লালকালিতে লেখা পোস্টারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল ঝালদা পৌরসভায়। আজ সকালে পৌর কর্মীদের নজরে পড়ে ঝালদা পৌরসভার সাফাই গাড়ির গায়ে লালকালিতে লেখা পোস্টারগুলি। পোস্টারে ‘লাল সেলাম- মাড়োয়ারি চেয়ারম্যান চাই না ۔ কিসেনজি অমর রহে।’
ঝালদা পৌরসভার উপ পৌরপ্রধান সুদীপ কর্মকার জানান, “বিষয়টি এই মাত্র নজরে এসেছে। কে বা কারা দিয়েছে, কী কারণে দিয়েছে জানা নেই। তবে, বিষয়টি নিয়ে থানায় লিখিত অভিযোগ করা হচ্ছে।”

একই দাবি ঝালদা শহর তৃণমূল কংগ্রেস সভাপতি দেবাশীষ সেনের। তিনি অবশ্য এই পোস্টারকে গুরুত্ব দিতে নারাজ। তিনি জানান, “এটা হয়তো কারও পৌরপ্রধানের সঙ্গে আক্রোশ থাকতে পারে। যদিও বিষয়টি ভালো নজরে দেখছি না।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *