প্রতীতি ঘোষ, আমাদের ভারত, ব্যারাকপুর, ২৫ জুলাই:
লক ডাউন ঘোষণা হওয়ার ফলে বহু মানুষ কর্মহীন হয়ে পড়েছিল, সেই পরিস্থিতিতে অসহায় মানুষের হাতে অন্ন তুলে দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল বিভিন্ন জায়গায়। এবার সেই সমস্ত মানুষদের মুখে শুধু অন্ন না রান্না করা ইলিশ ও চিংড়ি পাতপেড়ে হাওয়ানোর অভিনব উদ্যোগ নিল উত্তর ২৪ পরগনার বরানগরের একটি সংগঠন। রবিবার দুপুরে ওই ক্লাবের পক্ষ থেকে পথ শিশু, সমাজের পিছিয়ে পড়া মানুষজন ও বিশেষ ক্ষমতা সম্পন্ন শিশুদের বসিয়ে ইলিশ ও চিংড়ি মাছ খোয়ানো হয়।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি সংগঠনের কর্মকর্তাদের এই উদ্যোগের জন্য সাধুবাদ জানান। সেই সঙ্গে কেন্দ্রের সমালোচনা করে বলেন, “রাজ্যে ভোটে হেরে গিয়ে বিজেপি এখন আমাদের রাজ্যের সাথে প্রবল বঞ্চনা শুরু করেছে। ভ্যাকসিন নিয়ে বঞ্চনা করছে কেন্দ্র সরকার। কিন্তু তা সত্বেও পশ্চিমবঙ্গের মানুষ ভ্যাকসিন পাবে।”
জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, কেন্দ্র প্রতিহিংসার রাজনীতি করছে। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টাকে বিফল করে দিতে মাঠে নেমেছে কেন্দ্র সরকার, রাজ্য কে চরম বঞ্চনার শিকার হতে হচ্ছে, আর তা করছে কেন্দ্রের বিজেপি সরকার। আর তাই রাজ্য ভ্যাকসিন কিনতে চাইছে কিন্তু ভ্যাকসিন দিচ্ছে না কেন্দ্র।”
এদিনের এই অনুষ্ঠানে জ্যোতিপ্রিয় মল্লিক ছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক সোহম চক্রবর্তী, বিধায়ক মদন মিত্র সহ বিশিষ্ঠ ব্যক্তিবর্গ।

